ছাত্রলীগ নেতাকর্মীদের পড়াশোনায় মনোযোগী হতে বললেন সাদ্দাম

২৭ জুন ২০২৩, ১০:৩২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
সাদ্দাম হোসেন

সাদ্দাম হোসেন © ফাইল ফটো

ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত মেধাবী উল্লেখ করে এসময় তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শও দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। সেই ধারাবাহিকতায় পঞ্চগড়েও পাবলিক বিশ্ববিদ্যালয় হবে । 
 
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ছাত্রলীগ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা দায়িত্ব ও সন্মানের সঙ্গে পালন করতে চাই। তার বিশ্বাস ও আস্থা যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে সব সময় সতর্ক থাকবো। 

সাদ্দাম হোসেন আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দনকে ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। আমরা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রুখে দেবো। 

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট সহ পঞ্চগড় প্রেস ক্লাবের সিনিয়র গণমাধ্যেম কর্মীরা বক্তব্য রাখেন। পরে পঞ্চগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬