© প্রতীকী ছবি
সানগ্লাস বর্তমানে কমবেশি সবাই পরে থাকে। কেও নিত্যদিন ব্যবহার করে তো কেও কোথাও ঘুরতে গেলে। সাধারণত তীব্র রোদের আলো থেকে চোখকে সুরক্ষা রাখতে ব্যবহার করা হয়ে থাকে এই সানগ্লাস। অনেক আবার ফ্যাশন হিসেবেও ব্যবহার করে থাকে এটি।
নিত্যব্যবহার্য এই জিনিসটি নিয়ে রয়েছে গোটা এক দিবস যা হয়তো অনেকেরই অজানা। যুক্তরাষ্ট্রে প্রতি বছরের ২৭ জুন সানগ্লাস দিবস উদযাপন করা হয়। ভিশন কাউন্সিল নামের একটি প্রতিষ্ঠান সানগ্লাস দিবসের প্রচলন করে। একটি মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠান। তারা মানুষের চোখের যত্ন নিয়ে সচেতনতা তৈরি করতে দিবসটির প্রচলন করে।
সানগ্লাস তৈরীর পেছনের ইতিহাস নিয়েও রয়েছে নানান মজার সব গল্প। প্রচলিত একটি গল্প হলো চতুর্দশ শতাব্দীর দিকে বিচারকরা মামলা শোনার সময় আবেগ ঢাকতে হালকা কালো রঙের চশমা ব্যবহার করতেন। আর উনিশ শতকের শেষের দিকে চিকিত্সকরা চশমার ওপর বাদামি রঙের লেন্স নিয়ে পরীক্ষা শুরু করেন, বিশেষত করে যাদের সিফিলিস ছিল তাদের ওপর। কারণ, এই রোগটির একটি লক্ষণ হলো আলোর প্রতি সংবেদনশীলতা।
১৯২৯ সালে সানগ্লাস প্রথম বাজারজাত করা হয়। তখন এগুলো সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হতো। ফলে, সাধারণ মানুষ সেগুলো ব্যবহার করতে শুরু করে। তারপর এটি স্টাইলে পরিণত হয় এবং ফ্যাশন অনুসঙ্গ হিসেকে ব্যাপক জনপ্রিয়তা পায়।
তাই আজকের এই দিনে চাইলে আপনিও উদযাপন করতে পারেন এ দিবসটি। নিজের জন্য নতুন সানগ্লাস কিনে কিংবা প্রিয়জনকে সানগ্লাস উপহার দেওয়ার মাধ্যমে।