বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

২৭ জুন ২০২৩, ০৩:৫২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
দুর্ঘটনার কবলে পড়া মোটারসাইকেল

দুর্ঘটনার কবলে পড়া মোটারসাইকেল © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেদেহী হাসান নয়ন (৪৫) এবং তার ছেলে নাহিদ হাসান (৮)। নয়ন সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি স্থানীয় চকভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাঠেরবাজারের রূপ ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন নয়ন। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ইউনিটি পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন নিহত হন। তার ছেলে নাহিদকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তারও মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence