বঙ্গবন্ধু সেতুর ১৩ কি.মি. জুড়ে যানবাহনের ধীরগতি

২৭ জুন ২০২৩, ০৩:০২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
মহাসড়কে তীব্র যানজট

মহাসড়কে তীব্র যানজট © ফাইল ফটো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশের গোল চত্বর থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ বেড়েছে।  ধীর গতিতে চলছে যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের চাপ আরও বাড়ছে। 

জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর উপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানবাহনের গতি বাড়াতে হাইওয়ে পুলিশের একাধিক দল কাজ করছে। 

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর উপর দুইবার সংঘর্ষ ও একবার গাড়ি বিকল হয়। এতে ভোর রাত তিনটার পর ১০ থেকে ১২ মিনিট, চারটার পর প্রায় এক ঘণ্টা ও সাড়ে ৫টা থেকে পৌণে ৬টা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে যানজট শুরু হয়। এছাড়াও সকাল আটটা থেকে দুপুর ১১টার মধ্যে তিন বার টোল বন্ধ রাখা হয়। এতে করে মহাসড়ক এলাকায় যানজটের সৃষ্টি হয়। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজা ও সেতুর ওপরে যানবাহনের চাপ রয়েছে, ধীরগতিতে চলাচল করছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
close