বঙ্গবন্ধু সেতুর ১৩ কি.মি. জুড়ে যানবাহনের ধীরগতি

২৭ জুন ২০২৩, ০৩:০২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
মহাসড়কে তীব্র যানজট

মহাসড়কে তীব্র যানজট © ফাইল ফটো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশের গোল চত্বর থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ বেড়েছে।  ধীর গতিতে চলছে যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের চাপ আরও বাড়ছে। 

জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর উপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানবাহনের গতি বাড়াতে হাইওয়ে পুলিশের একাধিক দল কাজ করছে। 

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর উপর দুইবার সংঘর্ষ ও একবার গাড়ি বিকল হয়। এতে ভোর রাত তিনটার পর ১০ থেকে ১২ মিনিট, চারটার পর প্রায় এক ঘণ্টা ও সাড়ে ৫টা থেকে পৌণে ৬টা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে যানজট শুরু হয়। এছাড়াও সকাল আটটা থেকে দুপুর ১১টার মধ্যে তিন বার টোল বন্ধ রাখা হয়। এতে করে মহাসড়ক এলাকায় যানজটের সৃষ্টি হয়। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজা ও সেতুর ওপরে যানবাহনের চাপ রয়েছে, ধীরগতিতে চলাচল করছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরি…
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রাথমিকে অর্ধলাখ সহকারী শিক্ষক নিয়োগ দরকার
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে হত্যা, ওসি প্রত্যাহার
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা-বরিশাল ১৪১ কিমির ভাড়া ৪০০ টাকা, কক্সবাজার-সেন্টমার্টিন…
  • ২৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ২ দিন 
  • ২৮ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দিবস ‎উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলো…
  • ২৮ অক্টোবর ২০২৬