গণতন্ত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ: শিক্ষামন্ত্রী

২৭ জুন ২০২৩, ০১:৫৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, যারা অতীতে গণতন্ত্রকে হত্যা করেছে, যারা স্বৈরশাসন চালিয়েছে, যারা কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, যারা গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে, তাদের হাতে গণতন্ত্র কখনো নিরাপদ নয়, ছিলও না। কাজেই তারা আজকে গণতন্ত্রের জন্য যতই মায়াকান্না করুক, দেশবাসী জানে গণতন্ত্র আসলে কার হাতে নিরাপদ।

মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ওরা (বিএনপি) অবশ্য বেশ কয়েক বছর আগে থেকেই ঈদের পর আন্দোলন করছে। সেটা এ বছর নাকি কোন ঈদের পর করবে, সেটা অবশ্য জানি না। আমরা তো জানি আন্দোলন মানে জনগণের সম্পৃক্ততা থাকে। 

‘‘জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবিচ্ছিন্ন হয়ে এবং সত্যিকারের ইস্যু ছাড়া কোনো আন্দোলন হয় না। সে কারণে বিএনপির যে কোনো আন্দোলনই শুধুমাত্র হাঁকডাকে সীমাবদ্ধ থাকে।’’

আরও পড়ুন: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: জয়

দীপু মনি বলেন, জনগণ জানে গণতন্ত্র এখন শেখ হাসিনার হাতেই নিরাপদ। জনগণ তাঁর পাশে থেকে আবারও তাঁকে ভোট দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত রাখবে। আজকে আমাদের যে উন্নয়ন-অগ্রগতি, আমরা আরও ভালো থাকতে চাই। বঙ্গবন্ধু কন্যা এবং আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই তা সম্ভব। এটি জনগণ জানেন। কাজেই বিএনপি অর্থাৎ যারা গণতন্ত্র এবং মানুষ হত্যাকারী, তাদের হাঁকডাক এই পর্যায়ে থাকবে।

অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস-চেয়ারম্যান মো. আইয়ুব আলী ব্যাপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এদিন সকালে দীপু মনি চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরি…
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রাথমিকে অর্ধলাখ সহকারী শিক্ষক নিয়োগ দরকার
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে হত্যা, ওসি প্রত্যাহার
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা-বরিশাল ১৪১ কিমির ভাড়া ৪০০ টাকা, কক্সবাজার-সেন্টমার্টিন…
  • ২৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ২ দিন 
  • ২৮ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দিবস ‎উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলো…
  • ২৮ অক্টোবর ২০২৬