ঈদের দিন বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

২৬ জুন ২০২৩, ১০:৪৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM

© ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব জায়গায় গত কয়েকদিন ধরেই কম-বেশি বৃষ্টি হচ্ছে। আষাঢ়ের মাঝখানে এবার কোরবানির ঈদ পড়ায় সবারই কৌতূহল- সেদিনও কি এমন বৃষ্টি হবে?

আগামী বৃহস্পতিবার দেশে কোরবানির ঈদ উদযাপন হবে। মুসলমানরা সেদিন ঈদের নামাজ পড়ে পশু কোরবানি দেবেন।

আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, ঈদের দিন সারাদেশেই কম-বেশি বৃষ্টি থাকবে। তবে দেশের মধ্যাঞ্চল, অর্থাৎ ঢাকা ও তার আশেপাশের অঞ্চল- যেমন ফরিদপুর, পাবনা, কুমিল্লা এসব এলাকায় বৃষ্টির পরিমাণটা বেশি হবে। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টি কম থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারের টেকনাফে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ৭২ মিলিমিটার। এ সময় সবচেয়ে বেশি ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটে।

ঈদে বৃষ্টির পাশাপাশি গরমও থাকবে কিনা, এ প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঈদের দিন দেশের কোথাও অস্বাভাবিক তাপমাত্রা থাকবে না।

সোমবার সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

তবে আবহাওয়াবিদ ফারুকের ভাষ্য, ওই লঘুচাপ কেটে যাবে। ওটা স্থলভাগে আছে, আজকেই ওটা আস্তে আস্তে বাংলাদেশ থেকে আরও দূরে চলে যাবে।

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close