আজ অফিস করেই বাড়ির পানে ছুটবেন সরকারি চাকরিজীবীরা

২৬ জুন ২০২৩, ০৯:৩৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
কাল থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে

কাল থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে © ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর আগে আজ সোমবার (২৬ জুন) শেষ অফিস করবেন সরকারি চাকরিজীবীরা। এরপর পাঁচ দিনের ছুটিতে যাবেন তারা। অফিস শেষে বাড়ির পানে ছুটবেন তারা। আগামী ২ জুলাই (রোববার) খুলবে সরকারি অফিস।

আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি ছিল। তবে ২৭ জুন থেকে ছুটি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ফলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। ১ জুলাই (শনিবার) থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসেবে পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বশেষ গত ঈদুল ফিতরেও ছুটি বাড়ানোর অনুমোদন দেয় মন্ত্রিসভা। রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করা হয়েছিল।

স্পেনে ২ দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০
  • ২৮ অক্টোবর ২০২৬
বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
  • ২৮ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ২৫ নভ…
  • ২৮ অক্টোবর ২০২৬
যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা
  • ২৮ অক্টোবর ২০২৬
সাগর বাঁচাতে বর্জ্য গায়ে সৈকতে ১২ স্বেচ্ছাসেবী
  • ২৮ অক্টোবর ২০২৬
স্ট্রেচারে মাঠ ছাড়লেন তাওহীদ হৃদয়
  • ২৮ অক্টোবর ২০২৬