শুদ্ধাচার পুরস্কার পেলেন মাউশি মহাপরিচালক নেহাল আহমেদ

২৬ জুন ২০২৩, ০৭:৫৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
নেহাল আহমেদ

নেহাল আহমেদ © সংগৃহীত

২০২২-২৩ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

রোববার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়

পুরস্কারের অংশ হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ পাবেন তিনি।

আরও পড়ুন: মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন সরকারি কর্মচারীরা

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এর আওতাধীন সংস্থায় শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে এই পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব নূর ই আলম, উন্নয়ন অনুবিভাগের মোহাম্মদ রুবায়েত হোসাইন এবং বার্ষিক কর্মসম্পাদন, সেবা উন্নয়ন ও উদ্ভাবন শাখার আকলিমা খাতুন।

ট্যাগ: জাতীয়
জাতীয়কৃত কলেজ শিক্ষকদের সংশোধিত বিধির গেজেট প্রকাশ, সুযোগ ন…
  • ২৮ অক্টোবর ২০২৬
আগের স্কেলেই শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়…
  • ২৮ অক্টোবর ২০২৬
ফ্যাসিবাদ, স্বৈরাচার আর নতুন চাঁদাবাজ মিলেমিশে একাকার হয়ে …
  • ২৮ অক্টোবর ২০২৬
আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনে নিয়োগ, বেতনের সাথে থাকছে অন্…
  • ২৮ অক্টোবর ২০২৬
সাদমান-হৃদয়ের ব্যাটে আরেকটি স্বস্তির সেশন
  • ২৮ অক্টোবর ২০২৬
ইবিতে হলে প্রবেশে ‘অঘোষিত সান্ধ্য আইন’, ক্ষুব্ধ শিক্ষার্থীর…
  • ২৮ অক্টোবর ২০২৬