২০ দিন পর ফের উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

২৫ জুন ২০২৩, ০৭:৪৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র © সংগৃহীত

কয়লা সংকটের কারণে বন্ধ ছিল দেশের বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। ২০ দিন পর রবিবার (২৫ জুন) সন্ধ্যা সোয়া ৬টায় আবারও চালু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান। 

তিনি জানান, আপাতত দুটি ইউনিটের একটি চালু করা হলো। অপরটি চালু করতে আরও কয়েকদিন সময় লাগবে।

রেজওয়ান ইকবাল আরও জানান, টারবাইনে কয়লা লোড দেওয়া শেষ হয়েছে বিকাল ৪টায়। এর পাঁচ মিনিট পর একটি ইউনিটে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে যা সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

আরও পড়ুন: অর্থনৈতিক মুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে পদ্মা সেতু

জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ হাজার মেট্রিক টন কয়লাবাহী জাহাজ অ্যাথেনা বৃহস্পতিবার রাত ৩টার দিকে পায়রা সমুদ্র বন্দরে নোঙর করে। পরদিন বিকাল ৩টা থেকে লাইটার জাহাজের মাধ্যমে অ্যাথেনা মাদার ভেসেল থেকে কয়লা আনা হয় তাপ বিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে। এরপর শনিবার দিবাগত রাত আড়াইটায় ভেসেলটি সরাসরি বিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে ভিড়ে।

প্রসঙ্গত, ডলার সংকটের কারণে গত ২৫ মে পায়রা বিদ্যুৎকেন্দ্রের ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুই ইউনিটের একটি বন্ধ হয়ে যায়। বাকি কয়লা দিয়ে অপর ইউনিটটি কিছু দিন চালানোর পর ৫ জুন সেটিও বন্ধ হয়ে যায়।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close