বন্ধ করে দেয়া হলো সিপ্লাস ও সিভিশন টিভি

২৫ জুন ২০২৩, ০৬:১৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
'সিপ্লাস টিভি' ও 'সিভিশন টিভি বন্ধ

'সিপ্লাস টিভি' ও 'সিভিশন টিভি বন্ধ © সংগৃহীত

পরিচালনায় অনুমোদন না থাকা ও সংবাদ প্রচারের দায়ে চট্টগ্রামে ২টি আইপিটিভি বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসনের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই দুই আইপি টিভির অফিসে অভিযান চালায়।

২০২০ সালে সংশোধিত জাতীয় অনলাইন গণমাধ্যম নীতি ২০১৭ অনুযায়ী, আইপিটিভি শুধুমাত্র বিনোদন বা তথ্যভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করতে পারে। সংবাদ প্রচার করতে পারবে না।

চট্টগ্রাম ভিত্তিক আইপিটিভি দুটি হচ্ছে, 'সিপ্লাস টিভি' ও 'সিভিশন টিভি'। নগরীর ওয়াসা মোড়ের সিপ্লাস টিভিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। এবং জিইসি মোড়ে সি ভিশনের অফিসে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। এ সময় লাইসেন্স ছাড়া নিয়ম বহির্ভূতভাবে সংবাদ ও অনুষ্ঠান প্রচার করায় টিভি দুইটির ক্যামেরাসহ যাবতীয় যন্ত্রপাতিও জব্দ করা হয়। অভিযান শেষে অফিস দুটির কার্যক্রম বন্ধ করে দিয়ে তালা ঝুলিয়ে দেন তারা।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটরা জানান, প্রতিষ্ঠান দুটি আইপি টিভি পরিচালনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অনুমোদন ছাড়া তারা কার্যক্রম পরিচালনা করার দ্বায়ে এসব অবৈধ আইপি টিভির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

প্রতিষ্ঠান সিলগালা করার খবর নিশ্চিত করে এহসান মুরাদ বলেন, দীর্ঘদিন ধরে নিয়ম-নীতি লঙ্ঘন করে সিপ্লাস ও সিভিশন কার্যক্রম চালাচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় লাইসেন্স, অনুমোদন বা ছাড়পত্র না নিয়েই তারা অনলাইনে অনুষ্ঠান ও খবর প্রচার করছে। তারা আমাদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি। আমরা চট্টগ্রামের অন্যান্য আইপিটিভি অফিসেও মোবাইল কোর্ট পরিচালনা করব।

জাতীয়কৃত কলেজ শিক্ষকদের সংশোধিত বিধির গেজেট প্রকাশ, সুযোগ ন…
  • ২৮ অক্টোবর ২০২৬
আগের স্কেলেই শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়…
  • ২৮ অক্টোবর ২০২৬
ফ্যাসিবাদ, স্বৈরাচার আর নতুন চাঁদাবাজ মিলেমিশে একাকার হয়ে …
  • ২৮ অক্টোবর ২০২৬
আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনে নিয়োগ, বেতনের সাথে থাকছে অন্…
  • ২৮ অক্টোবর ২০২৬
সাদমান-হৃদয়ের ব্যাটে আরেকটি স্বস্তির সেশন
  • ২৮ অক্টোবর ২০২৬
ইবিতে হলে প্রবেশে ‘অঘোষিত সান্ধ্য আইন’, ক্ষুব্ধ শিক্ষার্থীর…
  • ২৮ অক্টোবর ২০২৬