প্রিয়ন্তীতে হত্যা করতে চাননি ‘ঘাতক’ আলতাফ

১৫ জুন ২০২৩, ১২:৫২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
মায়ের সাথে প্রীয়ন্তী

মায়ের সাথে প্রীয়ন্তী © ফাইল ফটো

নোয়াখালীতে জোরা খুনের ঘটনায় ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আসামি আলতাফ হোসেন। তিনি তার স্বীকারোক্তিতে জানিয়েছেন, এসএসসি পরীক্ষার্থী প্রীয়ন্তীকে হত্যা করতে চাননি তিনি। তবে মায়ের কারণে তাকেও খুন করতে হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জুন) নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

আলতাফের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ সুপার জানান, ওমান থেকে নুরুন্নাহারের সঙ্গে রং নম্বরে পরিচয় হয় আলতাফের। নুরুন্নাহার তাকে দেশে এসে স্বাবলম্বী হতে বলেন। এজন্য ব্যবসার পুঁজি হিসেবে তিন লাখ টাকা দেওয়ারও আশ্বাস দেন। সেই আশ্বাসে ওমানের ভিসা বাতিল করে ৮ জুন পরিবারের অগোচরে দেশে এসে একটি ভাড়া মেসে ওঠেন আলতাফ। পরে ১০ জুন নুরুন্নাহারের সঙ্গে দেখা করলে দু-একদিনের মধ্যে টাকা এবং তার বাড়ির নিচতলা ভাড়া নিতে বলেন নুরুন্নাহার। তবে টাকা না দিয়ে ঘোরাঘুরি করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আলতাফ।

পরে বুধবার (১৪ জুন) সকালে নুরুন্নাহারকে ভয় দেখানের জন্য বাজার থেকে ছুরি কিনে তার বাসায় যান আলতাফ। টাকার জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে আলতাফকে পুলিশে দেওয়ার ভয় দেখালে সে ছুরি দিয়ে নুরুন্নাহারকে আঘাত করতে যান। নুরুন্নাহার দৌড়ে মেয়ে প্রিয়ন্তীর কক্ষে যান। সেখানেই ছুরিকাঘাত ও গলা কেটে তাকে হত্যা করা হয়। এসময় মাকে বাঁচাতে মেয়ে এলে তাকেও আঘাত করা হয়। তবে মেয়েকে হত্যা করার কোনো পরিকল্পনা আলতাফের ছিল না বলে তিনি জবানবন্দিতে উল্লেখ করেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বার্লিংটন মোড়ে মানিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ফজলে আজিম কচির স্ত্রী নুরুন্নাহার (৪০) ও তাদের এসএসসি পরীক্ষার্থী মেয়ে ফাতিমা আজিম প্রিয়ন্তীর (১৭) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের সহায়তায় পুলিশ আলতাফ হোসেনকে (২৮) রক্তাক্ত অবস্থায় আটক করে। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকার মৃত আবুল কালামের ছেলে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক জেরে আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্…
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রোডাক্ট সেফটি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ নভে…
  • ২৮ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে বিষ হাতে প্রেমিক হৃদয়ের বাড়িতে মীমের অবস্থান
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবনা ইসলামিয়া মাদ্রাসায় স্কাউটদের ডেঙ্গু প্রতিরোধে র‍্যা…
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবনায় বাংলাদেশ ব্যাংকের ১৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্…
  • ২৮ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই ঢাকার ১০ আউটলেটে নিয়োগ দেবে আড়ং, আবেদন ১০ নভে…
  • ২৮ অক্টোবর ২০২৬