দেশে এখন মাথাপিছু আয় ২৭৬৫ মার্কিন ডলার: অর্থমন্ত্রী

১২ জুন ২০২৩, ১০:০৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল © ফাইল ছবি

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (১১ জুন) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার। ২০০৭-০৮ অর্থবছরে ছিল ৬৮৬ ডলার। সরকারের অন্যতম প্রধান লক্ষ্য অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি করা। সে লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। 

মন্ত্রী বলেন, বাজেটের আকার বাড়ছে। এর মধ্যদিয়ে আর্থ-সামাজিকসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার, যা মাথাপিছু আয় বাড়াচ্ছে। ২০০৫-০৬ অর্থবছরে বাজেটের আকার ছিল ৬৪ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

তিনি আরও বলেন, মাথাপিছু আয় বাড়ার পূর্বশর্ত হলো উচ্চতর প্রবৃদ্ধি নিশ্চিত করা। এ লক্ষ্যে সরকার বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে ক্রমপুঞ্জিভূত মূলধন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করেছে। নতুন নতুন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence