গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভিকারুননিসার ৬ ছাত্রী

০৭ জুন ২০২৩, ০৩:২৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
হাসপাতালে চিকিৎসাধীন ভিকারুননিসার এক ছাত্রী

হাসপাতালে চিকিৎসাধীন ভিকারুননিসার এক ছাত্রী © সংগৃহীত

গরমে অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৬ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকরা তাদের বাসায় নিয়ে গেছেন বলে জানা গেছে।

বুধবার (৭ জুন) সকালে ক্লাস চলাকালীন ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। পড়ে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, সকালে হঠাৎ করে আমাদের কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের পার্শ্ববর্তী মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকরা তাদের বাসায় নিয়ে যান।

ছাত্রীদের অসুস্থ হওয়ার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, সকালে অনেক ছাত্রী না খেয়ে ক্লাস করতে আসেন। এছাড়া প্রচণ্ড গরম পড়েছে। এই দুটি কারণে তারা অসুস্থ হয়ে থাকতে পারেন।

প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে মাউশির নতুন বিজ্ঞপ্তি জারি
  • ০২ এপ্রিল ২০২৬