মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে কষ্টে আছে মানুষ: প্রধানমন্ত্রী

০৬ জুন ২০২৩, ০৫:২৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে মানুষ কষ্টে আছে। এজন্য মূল্যস্ফীতি আর বাড়তে দেওয়া যাবে না। 

মঙ্গলবার (০৬ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। সভাপরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমরা স্বীকার করে নিচ্ছি মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে মানুষ কষ্ট আছে। স্বীকার করে বসে থাকলে হবে না। নানা কৌশল দিয়ে এটাকে মোকাবিলা করতে হবে।

একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি মোকাবিলা করতেই হবে। প্রথম উদ্দেশ্য আর যাতে না বাড়ে; এনাফ, নো মোর। বাজারে স্টক বাড়াতে হবে। ইমপোর্ট অথবা ইন্টারনাল প্রোডাকশন (অভ্যন্তরীণ উৎপাদন) বৃদ্ধি করতে হবে। 

এছাড়াও দেশব্যাপী বিভিন্ন পয়েন্টে নিত্যপণ্যের স্টক বাড়াতে হবে। টিসিবিকে শক্তিশালীভাবে স্টক করতে হবে। শুধু ঢাকায় স্টক করলে হবে না। রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় সংবেদনশীল পণ্যের স্টক বাড়াতে হবে—নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান।

একই সাথে বৈজ্ঞানিক ভিত্তিতে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ যা আছে সব কিছুর স্টক বাড়াতে হবে। এই সব কৌশল নিতে হবে। মূল্যস্ফীতি কেন বাড়ছে গবেষণা করে এটার কারণ খুঁজে বের করতে হবে বলেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬