লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেলো শিশুর

০৬ জুন ২০২৩, ০৩:০২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
লিচু

লিচু © ইন্টারনেট

রাজধানীর হাজারীবাগে লিচুর বিচি গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর নাম অনিক (১০)। নোয়াখালী জেলার মাইজদী থানার শহীদ এবং পারভিন আক্তারের সন্তান সে। ঢাকার হাজারীবাগের গজমহল এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। 

নিহতের মা পারভিন আক্তার জানান, আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী। ছেলেকে লিচু হাতে দিয়ে আমি অন্য কাজ করার সময় হঠাৎ দেখি- তার গলায় লিচুর বিচি আটকে যায়। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ইউটিএলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহ…
  • ০৩ মার্চ ২০২৬
খামেনিকে হত্যায় যেভাবে গোয়েন্দা নজরদারি চালিয়েছে ইসরায়েল 
  • ০৩ মার্চ ২০২৬
চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্…
  • ০৩ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মন্ত্রণালয়
  • ০৩ মার্চ ২০২৬
১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাবিপ্রবি
  • ০৩ মার্চ ২০২৬
চাঁদপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দুই মালিককে ৭ লাখ টাকা জরিমানা
  • ০৩ মার্চ ২০২৬