বাবার লাশ আনতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ছেলের

০৬ জুন ২০২৩, ১২:১৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
নড়িয়া থানা, শরীয়তপুর

নড়িয়া থানা, শরীয়তপুর © সংগৃহীত

শরীয়তপুরে বাবার লাশ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ছেলেও। সোমবার (৫ জুন) বিকেলে নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শরীয়তপুর ও নড়িয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাবার মৃত্যুর খবর শুনে হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

এঘটনায় মৃত বাবার নাম সোহরাব সরদারের (৭০) এবং ছেলের নাম সোলাইমান সরদার (৩৮) । তারা উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চান্দনি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যাচ্ছে, বাবার লাশ আনতে শরীয়তপুর সদর হাসপাতালের আসার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সোলাইমান। এসময় পেছন থেকে ছুটে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, নিহত সোলাইমানের বাবা সোহরাব সরদার বেশ কিছুদিন ধরে অসুস্থতার কারণে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলের দিকে তিনি মারা যান।

ওসি হাফিজুর রহমান আরও জানান, ইতোমধ্যেই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence