সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

০৬ জুন ২০২৩, ০৯:৫১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী © সংগৃহীত

লালমনিরহাটে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৫ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি ইউছুফ আলী (২৬) পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মেছেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে। কাঁটাতারের ওপারে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার সরকারপাড়া গ্রামে তাঁর লাশ পড়ে থাকতে দেখেছেন এলাকাবাসী।

পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রাজ্জাক বলেন, ‘ইউছুফ আলী আমার ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাড়ি গিয়েছি। বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।’

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রোববার (৪ জুন) রাতে স্থানীয় ৭-৮ জন ব্যক্তি পাটগ্রাম ইউনিয়নের কালীরহাট ও জগতবেড় ইউনিয়ন সীমান্তে যান। তাঁরা কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে মিলে গরু পাচারের চেষ্টা করেন। তখন বিএসএফের তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইউছুফ নিহত হলে অন্যরা পালিয়ে যান। পরে তার লাশ বিএসএফ কাঁটাতারের প্রায় ২০০ গজ ভেতরে নিয়ে রাখে। গতকাল বেলা ১১টা পর্যন্ত কাঁটাতারের এপার থেকে বিএসএফ সদস্যদের পাহারায় লাশটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে মেখলিগঞ্জ থানা-পুলিশ অ্যাম্বুলেন্সে লাশটি নিয়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, এ ঘটনায় গতকাল দুপুরে ব্যাটালিয়ন পর্যায়ে ও বিকেলে কোম্পানি পর্যায়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ জানিয়েছে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সে দেশের পুলিশ মর্গে পাঠিয়েছে। 

শেখ মোহাম্মদ মুসাহিদ আরও বলেন, সীমান্তে গুলির ঘটনায় বৈঠকে আমরা নিন্দা জানিয়েছি। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কি না, তা এখনো নিশ্চিত নয়। আমাদের কাছে এ ঘটনায় কোনো বাংলাদেশি এখনো অভিযোগ করেনি। নিহত ব্যক্তি বাংলাদেশি হলে বিএসএফের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬