তেলাপোকা মারার ওষুধে স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় মামলা

০৬ জুন ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
বাবা-মা‘র সাথে শাহিল মোবারত জায়ান ও শায়েন মোবারত জাহিন

বাবা-মা‘র সাথে শাহিল মোবারত জায়ান ও শায়েন মোবারত জাহিন © সংগৃহীত

রাজধানীতে তেলাপোকা মারার ওষধের বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় মামলা করেছে পরিবার। নিহতদের বাবা মোবারক হোসেন বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় মামলাটি করেন। মঙ্গলবার (৬ জুন) সকালে  দ্য পেস্ট কন্ট্রোল নামের প্রতিষ্টানটির বিরুদ্ধে মামলার তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান। 

এর আগে রোববার (৪ জুন) বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে তেলাপোকা মারার স্প্রে’র বিষক্রিয়ায় শায়েন মোবারত জাহিন (১৫) ও শাহিল মোবারত জায়ান (৯) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়। বিষক্রিয়ায় অসুস্থ হন তাদের মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেনও।

পারিবারিক সূত্রে জানা গেছে, তেলাপোকার উৎপাত থেকে বাঁচতে গত শুক্রবার দ্য পেস্ট কন্ট্রোলের কর্মীদের বাসায় ডেকে আনেন তারা। পরে তারা বাসায় তেলাপোকা মারার ওষুধ স্প্রে করে যাওয়ার সময় বলে যান, ছয় ঘণ্টা যেন বাসায় না ঢোকেন। পরে পুরো বাসা পরিষ্কার করে বাসায় বাস করতে বলেছিলেন তাঁরা। কিন্তু তারা তা না করে ছয় ঘণ্টা বাইরে থেকে বাসায় ফিরে আসেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে অসুস্থ হয়ে পড়ে দুই ভাই। পরে রোববার ভোরে তাদেরকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে শাহিলকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে শায়েনও মারা যায়। 

পারিবারের বলছে, শায়েন রোববার বিকেলের দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা করে দেখেছেন, ওষুধের বিষক্রিয়ায় দুই ভাইয়ের পাকস্থলীসহ শরীরের বিভিন্ন অংশ আক্রান্ত হয়েছিল। 

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আসাদুজ্জামান বলেন, তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় নিহতদের বাবা বাদী হয়ে দ্য পেস্ট কন্ট্রোলের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা ইতোমধ্যে অভিযুক্তদের শনাক্ত করেছি। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close