অব্যাহত থাকবে তাপদাহ, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

০৫ জুন ২০২৩, ১২:৪৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM

© সংগৃহীত

দেশে চলমান তাপদাহ আরও চার থেকে পাঁচদিন অব্যাহত থাকতে পারে। একই সাথে আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আবহাওয়া বিভাগ।

গতকাল রবিবার (৪জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই গরমে ভোগান্তি চরম আকার ধারণ করেছে জন জীবনে। তবে ভারী বৃষ্টির  সম্ভাবনা নেই। তাই গরমের কষ্ট থেকে সহজেই মিলছে না মুক্তি।

আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফেনীতে ১২ মিলিমিটার এবং চট্টগ্রামে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাঙ্গামাটি, কুমিল্লা ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক আকাশ মেঘলা থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের …
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তেলের দাম নামল ব্যারেলপ্রতি ১০০…
  • ০৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close