বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্প

০৫ জুন ২০২৩, ১২:১৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM

© প্রতীকী ছবি

বঙ্গোপসাগরের গভীরে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে।  আজ সোমবার (৫ জুন) সকালে ভূমিকম্প আঘাত হানার বিষয়ে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।। এই ঘটনায় এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় সকাল সোয়া আটাটার দিকে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গত ৭ মাসে এই অঞ্চলটিতে কমপক্ষে তিনটি ভূমিকম্পে আঘাত হেনেছে। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি রিখটার স্কেলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্পে এই অঞ্চল কেঁপে উঠেছিল। ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। সেদিন সকাল ১০টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

একই দিন রাতে ১টা ১৯ মিনিটে রিখটার স্কেলে ৩.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয় ভরতের হরিয়ানার ঝাজ্জার এলাকায়। এছাড়া গত বছরের ৫ ডিসেম্বর বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। সেদিন সকাল ৮টা ৩২ মিনিটে ওই ভূমিকম্পটি বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

তবে এবার ভূমিকম্পের অবস্থান ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যার কাছাকাছি ছিল। রাজ্যটির পুরী এবং ভুবনেশ্বর থেকে এর দূরত্ব ছিল যথাক্রমে ৪২১ কিলোমিটার ও ৪৩৪ কিলোমিটার।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close