দেশের মানুষ প্রতিদিন ১৭ কোটি কাপ চা পান করেন: বাণিজ্যমন্ত্রী

০৪ জুন ২০২৩, ০৮:১০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি © সংগৃহীত

বাংলাদেশের মানুষ এখন প্রতিদিন অন্তত ১৭ কোটি কাপ চা পান করে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

‘চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প’-এই প্রতিপাদ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে মৌলভীবাজারে এ দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, চায়ের উৎপাদন আরো বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যাত্রা শুরু হওয়া বাংলাদেশের চা শিল্প নানা দুর্যোগ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে উৎপাদন। এ শিল্পের সঙ্গে দেড় লাখের বেশি শ্রমিক, টি স্টাফ, চা বাগান মালিক, ব্যবসায়ী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ লাখো মানুষ জড়িত। সবার সমন্বিত প্রয়াসে এগিয়ে যাবে এ শিল্প।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুস শহীদ, চা বোর্ড চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান কামরান টি রহমান এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান।

আব্দুস শহীদ বলেন, এই একটি শিল্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগাযোগ রয়েছে। তিনি এই শিল্পের উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন; যা চা শ্রমিক ও চা শিল্পের জন্য মঙ্গল বয়ে এনেছে।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, ২০২১ সালে দেশে সর্বাধিক ৯৬ দশমিক ৫১ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র থেকে চায়ের ২৩টি জাত আবিষ্কার হয়েছে। চায়ের উৎপাদন বাড়াতে পাহাড়ি অঞ্চলের পাশাপাশি এখন সমতলেও চা চাষ হচ্ছে, যেখানে উৎপাদনও বেশ আশাব্যঞ্জক।

সভায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানসহ অন্যরাও বক্তব্য দেন। সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে আটটি জাতীয় পুরস্কার দেওয়া হয়।

ট্যাগ: শ্রমিক
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close