নারায়নগঞ্জের রূপগঞ্জে তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬

০৪ জুন ২০২৩, ১১:৪৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
নারায়নগঞ্জের রূপগঞ্জে তেলবাহী জাহাজে আগুন

নারায়নগঞ্জের রূপগঞ্জে তেলবাহী জাহাজে আগুন © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনায় জাহাজে থাকা ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। দগ্ধদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

শনিবার (৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি এলাকার শীতলক্ষ্যা নদীতে এই আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান। 

মাহবুবুর রহমান বলেন, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামের একটি তেলবাহী জাহাজে রাত আড়াইটার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়।

আরও পড়ুন: আরও দুইদিন থাকতে পারে তাপপ্রবাহ, শেষে  ঘূর্ণিঝড়ের আভাস

এ সময় আগুনের শিখা ২০ থেকে ৩০ ফুট উপরে উঠে যায়। এ সময় জাহাজে থাকা সব শ্রমিক দগ্ধ হন। পরে তাৎক্ষণিক দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই জাহাজের আগুন নেভায়। ঘটনার পর থেকে সাংহাই জাহাজের ম্যানেজার আকবর আলী পলাতক রয়েছেন।

ট্যাগ: জাতীয়
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬