যুক্তরাষ্ট্রে না গেলে তাতে কিছু যায় আসে না: প্রধানমন্ত্রী

০৩ জুন ২০২৩, ১০:৪০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

‘আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ২০ ঘণ্টার বিমান ভ্রমণে কেউ যুক্তরাষ্ট্রে না গেলে তাতে কিছু যায় আসে না। পৃথিবীতে অন্যান্য মহাসাগর এবং অন্যান্য মহাদেশ রয়েছে, আমরা সেই মহাদেশগুলোর সঙ্গে অন্য মহাসাগর অতিক্রম করে বন্ধুত্ব করব। আমাদের অর্থনীতি আরও শক্তিশালী এবং আরও উন্নত এবং প্রাণবন্ত হবে।’

শনিবার (৩ জুন) রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নিজের পায়ে চলবে, সরকার দেশ গড়বে।

বিএনপির বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘ভোট যারা চুরি করে, ভোট নিয়ে যারা চিরদিন খেলছে, জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে, আমি তাদের (আমেরিকা) বলব ওই সন্ত্রাসী দলের দিকে নজর দিন। কানাডার হাইকোর্ট বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে। সন্ত্রাসী ও দুর্নীতির দায়ে আমেরিকা তারেক জিয়াকে ভিসা দেয় নাই। বিএনপি আবার আমেরিকার কাছে ধরনা দেয়।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ শুধু একটি দল নয়, আওয়ামী লীগ ইনস্টিটিউট। আওয়ামী লীগ ক্ষমতায় এলে এ দেশের উন্নতি হয়, এটাই বাস্তব। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে স্বল্প সময়ের মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলেন। আওয়ামী লীগ নামক সংগঠন এ দেশের মানুষের জন্য আন্দোলন-সংগ্রামে সব সময় ভূমিকা পালন করেছে।’

‘বিসিবি নির্বাচনে কোনো প্রতিপক্ষ ছিল না’
  • ৩০ মার্চ ২০২৬
যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূ…
  • ৩০ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার সঙ্গে ফের সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ৩০ মার্চ ২০২৬
একদিনে ৩৮৬ অভিযানে ২১৪ মামলা
  • ৩০ মার্চ ২০২৬
পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে ইরানি নেতাদের কোনো দেশই থাকব…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence