পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ‘সমষ্টির’ প্রশিক্ষণ কর্মশালা

০৩ জুন ২০২৩, ০৬:৩০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ‘সমষ্টির’ প্রশিক্ষণ কর্মশালা

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ‘সমষ্টির’ প্রশিক্ষণ কর্মশালা © টিডিসি ফটো

নেত্রেকোনায় পানিতে ডুবে শিশু মৃত্যু পতিরোধে সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাবের হল রুমে দুই দিনে ব্যাপি কর্মশালার উদ্বোধন করে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংগঠন ‘সমষ্টির’ আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সংবাদকর্মী এই কর্মশালায় অংশ গ্রহণ করেন। 

উদ্বোধনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বিভিন্ন দুর্ঘটনায় যেমন মৃত্যু ঘটছে প্রতিনিয়ত ঠিক তেমনি পানিতে ডুবে মুত্যুও হার অনেক বেশি। কিন্তু এ বিষয়ে আমদের তেমন সচেতনতা নেই। তারমধ্যে শিশু মৃত্যুও হার অনেক বেশি। বিশেষ করে ৫ বছর কম বয়সী শিশুরা এই পানিতে ডুবার শিকার হয়। কাজেই এমন একটি গুরুত্বপূর্ন বিষয়ে সাংবাদিকরা বেশি করে প্রচার প্রচারণা করলে এটি রোধ করা সম্ভব।

দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর ও ‘সমষ্টির’ পরিচালক মীর মাসরুর জামান ও জি এইচ এ আই এর কমিউনিকেশন ম্যানেজার সারওয়ার ই আলম।

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬