ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

০৩ জুন ২০২৩, ০২:১৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
ধানমন্ডি লেক

ধানমন্ডি লেক © ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, সম্ভবত গোসল করার উদ্দেশ্যে ওই কিশোর লেকের পানিতে নেমেছিল। লেকের পাড়ে তার স্যান্ডেল এবং শার্ট পাওয়া গেছে।

এসময় তিনি আরও বলেন, আমরা এখনও তার নাম-পরিচয় জানতে পারিনি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন‍্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইম সিনের সহযোগিতায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close