হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া আর নেই

০৩ জুন ২০২৩, ০৮:১১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া © সংগৃহীত

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আর নেই। শুক্রবার (২ জুন) রাতে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন হুজুরের ব্যক্তিগত সরকারি মাওলানা হাবিব আনোয়ার। তিনি জানান, শনিবার (৩ জুন) বাদ মাগরিব হাটহাজারী মাদ্রাসার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে কওমি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, বৃহস্পতিবার আল্লামা ইয়াহইয়ার অসুস্থতা বেড়ে যাওয়ায় অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে নিয়ে যান চিকিৎসকরা।

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া প্রায় দু’মাস ধরে অসুস্থ ছিলেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগসহ কোমর ব্যথা, হাইপ্রেশার রোগে ভুগছিলেন। কয়েক মাস ধরে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ১৬ মে একটি ফ্লাইটে করে ঢাকা পৌঁছেন।  বেলা ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে ২৫ মে দেশে ফেরেন তিনি।

আল্লামা ইয়াহইয়া ১৯৪৭ সালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আলমপুর গ্রামের কাজী সালেহ আহমদ বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন তিনি।

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬