সড়ক দুর্ঘটনায় বানেশ্বর সরকারি কলেজছাত্রের মৃত্যু

০২ জুন ২০২৩, ০৮:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বানেশ্বর সরকারি কলেজ

বানেশ্বর সরকারি কলেজ © ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজের এক শিক্ষার্থী নিহতে হয়েছে। নিহত মো. নাভিদ ইসলাম (১৭) একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী। আজ শুক্রবার  (০২ জুন) সকালে ফুফাতো বোনের বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

পবা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল ৭টার দিকে ঢাকা রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের নামাজগ্রাম ঢালান সংলগ্ন এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন নাভিদ ইসলাম।

পরে আশপাশের লোকজন উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে আগুন, নিহত ১

নিহত মো. নাভিদ ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদের রঘুরামপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

মৃতদেহটি নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোফাক্কারুল ইসলাম।

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের জন্য বিকল্প ট্র…
  • ১৯ মার্চ ২০২৬
মায়ের সঙ্গে ঝগড়া, শিশুকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
  • ১৯ মার্চ ২০২৬
দায়িত্বের কাছে ইচ্ছেগুলো হার মেনে যায়
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আগে দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?
  • ১৯ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধ…
  • ১৯ মার্চ ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর …
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence