ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত

০২ জুন ২০২৩, ১০:৩০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
তাহরিন

তাহরিন © ফাইল ছবি

ভোলার বোরহানউদ্দিনে ট্রাক্টরের ধাক্কায় তাহরিন ( ১১ ) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডের খেওয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে । 

নিহত তাহারিন ওই ওয়ার্ডের কাপড় ব্যবসায়ী বাদল খলিফার ছেলে এবং স্থানীয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, ইটবোঝাই একটি ট্রাক খেওয়াঘাট থেকে বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে বাইসাইকেলযোগে আসা স্কুলছাত্র তাহরিনকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক্টর চালক চরআলগী গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমিনের ছেলে শাকিবকে (২১) আটক করে গাড়িসহ পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence