রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে আগুন, নিহত ১

০২ জুন ২০২৩, ০৯:২৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
রূপায়ণ শেলফোর্ড টাওয়ারে আগুন

রূপায়ণ শেলফোর্ড টাওয়ারে আগুন © সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে রূপায়ণ শেলফোর্ড নামের ভবনে আগুনের ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া ভবনটিতে আটকা পড়া ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন নারী ও ১৮ জন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) গভীর রাতে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ১১টা ২৫ মিনিটে শ্যামলীর মিরপুর রোডের ২০তলা ওই ভবনের সপ্তম তলায় আগুন লাগে। ভবনটির ১৯ তলা থেকে রাতে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ধারণা করা হচ্ছে, ভবনের ডার্ক লাইনে শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। পরে আগুন তার বেয়ে ওপরের দিকে উঠে গেছে।

জানা যায়, ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হলেও ১৯ তলা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ফ্লোরে নিপা ফার্মাসিউটিক্যালস ও ডেটা সফটওয়্যার নামে দুটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এ ফ্লোরেই মরদেহটি পড়ে ছিল। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন, ধোয়ায় নিশ্বাস বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিতে রাতে আগুন লাগার খবর পেয়ে ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জাগো নিউজকে বলেন, রাত ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬