বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৪

০১ জুন ২০২৩, ০৭:৫৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
ক্ষতিগ্রস্ত ভ্যান

ক্ষতিগ্রস্ত ভ্যান © সংগৃহীত

টাঙ্গাইলে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা স্বামী-স্ত্রী-সন্তানসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার পাইকা গ্রামের মাইনুউদ্দিন (৫০), তার স্ত্রী ছাহেরা বেগম (৩০) ও ছেলে সিয়াম (৩) এবং দরদ আলীর ছেলে ভ্যানচালক ফরহাদ (৪৫)।

স্থানীয়রা জানান, দুপুরে ব্যাটারিচালিত একটি অটোভ্যান তিনজন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বেপরোয়া গতির বিনিময় পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাওয়ার পথে গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত শিশুকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: বেসরকারি ডেন্টালের ভর্তি বিজ্ঞপ্তি চলতি মাসে

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাউল কবির বলেন, ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া এক শিশু গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি বলেন, গাংগাইর এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রীসহ ভ্যানচালক সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হয় এক শিশু। পরে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে তিনজন ও হাসপাতাল থেকে একজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence