সরকারি চাকরিতে শূন্য পদ প্রায় পাঁচ লাখ

০১ জুন ২০২৩, ০৬:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৫ AM

© প্রতীকী ছবি

দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের একটি বড় অংশের লক্ষ্য থাকে সরকারি চাকরি। একারণে প্রায় প্রতিটি চাকরির পরীক্ষায়ই থাকে বিপুল প্রতিযোগিতা। তবে জানা গেছে এই প্রতিযোগিতামূলক সময়েও সরকারি চাকরির বিপুলসংখ্যক পদ শূন্য হয়ে পড়ে আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, সরকারি চাকরিতে অনুমোদিত পদের প্রায় ২৬ শতাংশ পদ শূন্য। যা সংখ্যায় প্রায় পাঁচ লাখ।

আজ বৃহস্পতিবার সরকারি কর্মচারীদের পরিসংখ্যান-২০২২ প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে শূন্য পদসহ সরকারি চাকরির বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। এই তথ্য বলছে, বর্তমানে সরকারি চাকরিতে অনুমোদিত পদ আছে ১৯ লাখ ১৫১টি। এর মধ্যে কর্মরত আছেন ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন। বাকি ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬টি পদ এখন শূন্য।

আরো পড়ুন: ২৪৮ পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি এ মাসেই

পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিতে বর্তমানে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত শূন্য পদের সংখ্যা কখনো চার লাখের বেশি হয়নি। সব সময়ই চার লাখের নিচে ছিল। এর মধ্যে এবার বাদে ২০১৮ সালে সর্বোচ্চ শূন্য পদ ছিল ৩ লাখ ৯৩ হাজারের কিছু বেশি। কিন্তু সর্বশেষ তথ্য বলছে এই সংখ্যা প্রায় পাঁচ লাখে দাঁড়িয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণি হিসেবে পরিচিত প্রথম থেকে নবম গ্রেডের পদ শূন্য আছে ৬৪ হাজার ৫৮২টি পদ। আর ১০ থেকে ১২ তম গ্রেডে শূন্য পদ ৯৭ হাজার ৪৪৭টি পদ। বাকি শূন্য পদগুলো অন্যান্য গ্রেডের।

সরকারি সূত্রগুলো বলছে, এই পরিস্থিতির অন্যতম কারন করোনা। করোনাকালে নিয়োগ কার্যক্রমে স্থবিরতা নেমে আসায় স্বাভাবিকের তুলনায় কম নিয়োগ হয়েছে। ফলে বর্তমানে অনেক পদই শূন্য আছে।

মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে শ্রেণিকক্ষে কমছে ‘স্ক্রিন টাইম’
  • ২৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬