প্রাথমিকে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, মাধ্যমিকে ৪২ হাজার ৮৩৮ কোটি

০১ জুন ২০২৩, ০৪:০৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
মন্ত্রীসভার বৈঠক

মন্ত্রীসভার বৈঠক © ফাইল ছবি

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষায় ৩৪ হাজার ৭২২ কোটি টাকা এবং মাধ্যমিক ও উচ্চ ‍শিক্ষায় ৪২ হাজার ৮৩৮ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিগত বছরের তুলনায় প্রাথমিক ও গণশিক্ষায় ২ হাজার ৯৬২ কোটি টাকা এবং মাধ্যমিক ও উচ্চ ‍শিক্ষায় প্রায় ২ হাজার ৮৭৭ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

২০২২-২৩ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষায় ৩১ হাজার ৭৬১ কোটি টাকা এবং এবং মাধ্যমিক ও উচ্চ ‍শিক্ষায় ৩৯ হাজার ৯৬১ টাকাবরাদ্দ রাখা হয়েছিল।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রীসভা কক্ষে দুপুরে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে মন্ত্রীসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

জাতীয় সংসদে সরকারের বর্তমান মেয়াদের শেষ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি দেশের ৫২তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট। আকারের দিক থেকে এটিই হবে দেশের বৃহত্তম বাজেট।

আরো পড়ুন: বাজেটে বরাদ্দ বেড়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষায়

‘স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ এই প্রতিপাদ্যে বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জাতীয় নির্বাচনের বছরে অর্থনৈতিক কার্যক্রম চাঙ্গা করতে সরকারের উন্নয়ন কার্যক্রমের বিশাল বর্ণনা তুলে ধরবেন অর্থমন্ত্রী।

আগামী অর্থবছরে তিন হাজার ৯০০ কোটি টাকা অনুদানসহ আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ তিন হাজার ৯০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১৩ শতাংশ বেশি। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আয় করতে হবে চার লাখ ৩০ হাজার কোটি টাকা।

রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আসবে ২০ হাজার কোটি টাকা ও কর ছাড়া আয় ধরা হয়েছে ৫০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে রাজস্ব আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে চার লাখ ৩৬ হাজার ২৬৩ কোটি টাকা। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মতো খাতে বরাদ্দের বড় কোনো পরিবর্তন হবে না।

ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬