শিক্ষায় বরাদ্দ বাড়ল সাড়ে ৬ হাজার কোটি টাকা

০১ জুন ২০২৩, ০১:৫৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
জাতীয় সংসদে বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

জাতীয় সংসদে বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল © সংগৃহীত

দেশের শিক্ষাখাতে বেড়েছে বাজেটের পরিমাণ। শিক্ষাখাতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাব করা হয়েছে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা। যা বিগত ২০২২-২৩ অর্থবছরের চেয়ে বেড়েছে ৬ হাজার ৭১৩ কোটি টাকা বেশি। এর আগে দুপুরে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ প্রস্তাব জানানো হয়েছে। 

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে দেশের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিগত বছরের তুলনায় এ খাতে প্রায় ৮৭৫ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৯ হাজার ৭২৭ কোটি টাকা।

একই অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিগত বছরের তুলনায় এ খাতে প্রায় ২ হাজার ৮৭৭ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা।

এছাড়া আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিগত বছরের তুলনায় এ খাতে প্রায় ২ হাজার ৯৬২ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা।

জাতীয় সংসদে সরকারের বর্তমান মেয়াদের শেষ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি দেশের ৫২তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট। আকারের দিক থেকে এটিই দেশের বৃহত্তম বাজেট।‘স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ এই প্রতিপাদ্যে বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জাতীয় নির্বাচনের বছরে অর্থনৈতিক কার্যক্রম চাঙ্গা করতে সরকারের উন্নয়ন কার্যক্রমের বিশাল বর্ণনা তুলে ধরেন অর্থমন্ত্রী।

আগামী অর্থবছরে তিন হাজার ৯০০ কোটি টাকা অনুদানসহ আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ তিন হাজার ৯০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১৩ শতাংশ বেশি। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আয় করতে হবে চার লাখ ৩০ হাজার কোটি টাকা।

রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আসবে ২০ হাজার কোটি টাকা ও কর ছাড়া আয় ধরা হয়েছে ৫০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে রাজস্ব আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে চার লাখ ৩৬ হাজার ২৬৩ কোটি টাকা।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence