অর্থমন্ত্রীর হাতের লাল ব্রিফকেসে কী থাকে

০১ জুন ২০২৩, ০৩:১৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
অর্থমন্ত্রীর বাজেট ব্রিফকেসে কি থাকেঅর্থমন্ত্রীর বাজেট ব্রিফকেসে কি থাকে

অর্থমন্ত্রীর বাজেট ব্রিফকেসে কি থাকেঅর্থমন্ত্রীর বাজেট ব্রিফকেসে কি থাকে © সংগৃহীত

বিশ্বের প্রায় সব দেশের অর্থমন্ত্রীই বাজেট অধিবেশনের উদ্দেশ্যে পার্লামেন্টে ঢোকেন ব্রিফকেস হাতে। কিছুক্ষণ পর সেই ব্রিফকেস খুলে তিনি বাজেট বক্তৃতার লিখিত কপি বের করে পাঠ করেন। যুগ যুগ ধরে এ ধারা চলে আসছে বাংলাদেশেও। কেন অর্থমন্ত্রী ব্রিফকেস বহন করেন? কি আছে এর ভেতরে?

বাজেট শব্দটি এসেছে ফরাসি শব্দ ‘বুগেট’ থেকে; যার অর্থ চামড়ার ব্যাগ। এ কারণে প্রত্যেক অর্থমন্ত্রীকে সংসদে বক্তৃতার আগে চামড়ার ব্যাগ হাতে দেখা যায়। ঐতিহ্যটি ১৮ শতকের। সে সময় থেকে থলেতে ভরে দেশের আয়-ব্যয়ের হিসাব সংসদে আনা হতো বলে একে ‘বাজেট’ নামে অভিহিত করা হয়।

বর্তমানে থলের পরিবর্তে ব্রিফকেস নিয়ে বাজেট অধিবেশনে প্রবেশ করেন অর্থমন্ত্রীরা। হাতের ব্রিফকেসে থাকা কাগজপত্র অনুযায়ীই  লাখ লাখ কোটি টাকার অঙ্কেরই বয়ান দেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীদের এই ব্রিফকেসের রীতির বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলি খানের বই ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’-তে উল্লেখ করা হয়েছে। 

বইটি থেকে জানা যায়, শিল্পবিপ্লবের পর ইংল্যান্ডের অর্থনীতি অনেক বড় হয়ে যায়। বাজেটবিষয়ক প্রস্তাবগুলো শুধু একটা মানিব্যাগে সংকুলান করা সম্ভব হচ্ছিল না, সে জন্য মানিব্যাগের জায়গায় আসে ব্রিফকেস। বইটিতে ব্রিফকেস ব্যবহারের আরেকটি কারণ উল্লেখ করা হয়। সেটি হলো, বাজেটে কোন কর বাড়বে বা কোন কর কমবে, তার গোপনীয়তা বজায় রাখা অপরিহার্য।

আরও পড়ুন: সাড়ে ৭ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা আজ

ব্রিফকেসের ভেতর থাকা বাজেটের তথ্য জেনে ব্যবসায়ীরা রাতারাতি তার প্রয়োগ করতে পারেন। তাই সংগত কারণেই সংসদে বাজেট পেশের আগে প্রস্তাবগুলো গোপন রাখা চাই। যে অর্থমন্ত্রী বাজেটের গোপনীয়তা বজায় রাখতে পারেন না, তাঁর পক্ষে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা সম্ভব নয়।

জানা যায়, বাজেট ব্রিফকেসের এই রীতি শুরু হয় ১৮ শতক থেকে। প্রথম শুরু হয় যুক্তরাজ্যে। বাজেটপ্রধানকে ব্রিফকেস খুলে বাজেট পেশ করতে বলা হতো। ১৮৬০ সালে ব্রিটেনের বাজেটপ্রধান উইলিয়াম ই গ্ল্যাডস্টোন লাল একটি স্যুটকেসে করে বাজেটসংক্রান্ত নথি নিয়ে আসেন। সেই স্যুটকেসের ওপর সোনা দিয়ে রানির মুখের আদলের ছাপ দেওয়া ছিল। ওই একই ব্যাগ বহু সরকারের আমলেই ব্যবহার করা হয়।

প্রথা অনুযায়ী ‘লাল ব্রিফকেস’ হাতে বাজেট পেশ করতে সংসদে ঢোকেন অর্থ বিভাগের প্রধান। তবে এই রহস্যময় ব্রিফকেসের রং সব সময় লাল ছিল না, অনেক সময়ই তা বদলেছে। তবে রং যা-ই হোক না কেন, এই ব্রিফকেসকে বাজেটের প্রতীক ধরা হয়। 

তবে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২১ সালে ব্রিফকেসের প্রথা ভেঙে লাল মোড়কে মোড়ানো ট্যাবলেট নিয়ে সংসদে প্রবেশ করেন। কাগজপত্র ছাড়া ট্যাবলেট থেকে বাজেট বক্তৃতা পাঠ করেন তিনি।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence