আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

৩১ মে ২০২৩, ০৮:২৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল © সংগৃহীত

আজ থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল। এতদিন চলত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। কিন্তু এবার থেকে উত্তরার দিয়াবাড়ী-আগারগাঁও রুটে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেলের ট্রেন। নতুন সূচিতেও সকাল ৮টায় শুরু হবে ট্রেন চলাচল। এতদিন মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন থেকে সাপ্তাহিক ছুটি শুক্রবার। 

এর আগে সংবাদ সম্মেলনে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল জানিয়েছিল ৩১ মে দিনে ১২ ঘণ্টা চলবে ট্রেন। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ারে’ ১০ মিনিট অন্তর চলবে। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে ১৫ মিনিট পর পর। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট অন্তর ট্রেন চলবে। বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ১৫ মিনিট বিরতিতে। 

এদিকে, মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকলেও নতুন সূচিতে শুক্রবার বন্ধ থাকবে মেট্রোরেল। পুরো সিস্টেম পরিচালনায় এবার দুই শিফটে থাকবেন অপারেশন সংশ্লিষ্টরা। পুরোপুরি অটোমেটিকভাবে চলায় এই রেল রাতে চলতে বাড়তি কোনো টেকনিক্যাল প্রস্তুতির দরকার নেই। কোচের নিজস্ব আলোই দেখাবে পথ।

আরও পড়ুন: এবার পর্যটন সংস্থায় সিইও দুদক থেকে বরখাস্ত শরীফ

এমআরটি লাইন ৬- এর ডিপিএম মাহফুজুর রহমান জানান, যেহেতু এমআরটি একটি পদ্ধতিতে চলে। সকালে যে পদ্ধতিতে চলবে, রাতেও সেই পদ্ধতিতেই চলবে। রাতে আমাদের ম্যানপাওয়ার দরকার হবে। নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টরা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের (এমআরটি-৬) উত্তরা দিয়াবাড়ী থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। শুরুতে দুপুর ১২টা পর্যন্ত চলত। ধাপে ধাপে এই অংশের ৯টি স্টেশন চালু হয়েছে। 

ট্যাগ: জাতীয়
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬