ঝগড়া থামাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

৩০ মে ২০২৩, ০১:২০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
নিহত রিয়াদ

নিহত রিয়াদ © সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে পারিবারিক কোন্দল থামাতে গিয়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২৮ মে) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ মিয়া (১৬) উপজেলার বীর হাজীপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে। সে স্থানীয় পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদের চাচাতো বোনের বিয়ে হয় বীর হাজীপুর গ্রামে। স্বামীর বাড়ির লোকজন রিয়াদের চাচাতো বোনকে বিভিন্নভাবে অত্যাচার করত। রোববার রাত ১১টার দিকে এ নিয়ে রিয়াদের বাবা স্বপন মিয়ার সঙ্গে তাদের পরিবারের লোকদের কথা কাটাকাটি হয়। এ সময় রিয়াদ তাদের থামাতে গেলে চাচাতো বোনের দেবর রবিউল হকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। 

একপর্যায়ে রিয়াদকে ছুরিকাঘাত করে রবিউল। পরে গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬
‘মিথ্যা নাকি অসত্য’ বিতর্কে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির সাক্ষাৎ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট ‘একনলেজ’ করবেন কিনা? হাসনাতের প্রশ্নে কী বলল…
  • ০২ এপ্রিল ২০২৬