আটকের দুই ঘণ্টা পর জামায়াতের চার নেতাকে ছেড়ে দিল পুলিশ

২৯ মে ২০২৩, ০৯:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ছবি

কর্মসূচির অনুমতি নিতে ডিএমপিতে যাওয়া জামায়াতের চার নেতাকে আটকের দুই ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (২৯ মে) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব কুমার সরকার জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করার পর আবেদন রেখে ওই চারজনকে ৬টার দিকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, জামায়াতের বিভিন্ন নেতার নামে নানা মামলা রয়েছে। যারা এসেছিলেন, তারা কোনও মামলার আসামি কি না, তাদের বিরুদ্ধে কোনও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা যাচাই করতে কিছুটা সময় লেগেছিল। পরে তাদের আবেদন রেখে দেওয়া হয়। এরপর তারা চলে যান।

এর আগে, আগামী ৫ জুন ঢাকায় বিক্ষোভের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। তার অনুমতি চেয়ে চিঠি দিতে গিয়ে পুলিশ কার্যালয়ে দুই ঘণ্টা আটক ছিলেন দলটির চারজন আইনজীবী। তাদের আটকে রাখা হয়েছিল বলে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। 

তবে পুলিশে জানান, আবেদন গ্রহণের আগে তাদের পরিচয় যাচাই করা হয়েছিল। জামায়াতের চিঠি নিয়ে সোমবার বিকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে যান সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান, গোলাম রহমান ভুইয়া, আব্দুল বাতেন ও জালাল উদ্দীন ভুইয়া।

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬