এক বছরে ২৫ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে জাইকা

২৯ মে ২০২৩, ০৬:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
২০১২ থেকে ২০২২ পর্যন্ত জাপানে বাংলাদেশে জাপানের ওডিএ লোন

২০১২ থেকে ২০২২ পর্যন্ত জাপানে বাংলাদেশে জাপানের ওডিএ লোন © টিডিসি ফটো

২০২২ জাপান অর্থবছরে (এপ্রিল ২০২২-মার্চ ২০২৩) বাংলাদেশকে প্রায় ২৫ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সংস্থাটির তথ্য অনুযায়ী বাংলাদেশে আনুষ্ঠানিক উন্নয়ন সহযোগিতা (ওডিএ) ঋণের প্রতিশ্রুতি এবং বিতরণ উভয়ই তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ অঙ্কে পৌঁছেছে।

২০২২ জাপান অর্থবছরে জাইকা বাংলাদেশে ৫টি গুরুত্বপূর্ণ প্রকল্পে মোট ৩৩১ বিলিয়ন জাপানি ইয়েন অর্থসহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জাইকার আনুষ্ঠানিক উন্নয়ন সহযোগিতা (ওডিএ) ঋণ প্রতিশ্রুতির সঙ্গে জড়িত মূল প্রকল্প ৫টি হলো- ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (লাইন ৫ নর্দান রুট), দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প, মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প, এবং জয়দবেপুর-ঈশ্বরদী জংশনের (ই/এস) ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প।

এদের মধ্যে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প ঋণের পরিমাণ ১৩ হাজার ৩৩৯ কোটি ৯০০ ইয়েন, দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পে ঋণের পরমাণ ৩ হাজার ২৪৬ কোটি ২০০ ইয়েন, মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পে ঋণের পরমাণ ১০ হাজার ৫৩৬ কোটি ২ লাখ ইয়েন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ঋণের পরমাণ ৫ হাজার ৫৭২ কোটি ৯ লাখ ইয়েন এবং জয়দবেপুর-ঈশ্বরদী জংশনের (ই/এস) ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পে ঋণের পরমাণ ৪২২ কোটি ৮ লাখ ইয়েন।

আরো পড়ুন: বেসরকারি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ৪ অথবা ৫ জুন

সংস্থাটি বলছে, গত দশকজুড়ে ওডিএ ঋণ, অনুদান এবং কারিগরি সহযোগিতা স্কিমের মাধ্যমে জাইকা বাংলাদেশের সাথে এর অংশীদারিত্বের সম্পর্ককে আরো দৃঢ় করে তুলেছে, যার ফলশ্রুতিতে দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোগত চাহিদা মোকাবেলার পথ আরো সুগম হয়ে উঠছে। অদূর ভবিষ্যতেও জাইকা স্থানীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা সমূহ অর্জনে বাংলাদেশের সাথে একইভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা রাখে

উল্লেখ্য, বাংলাদেশে জাইকা’র ওডিএ অর্থায়ন কার্যক্রম আরম্ভ হয় ১৯৭৪ সালে। এর আগে, জাইকা ২০২০ জাপান অর্থবছরে বাংলাদেশে ৩৭৩ বিলিয়ন জাপানি ইয়েন অর্থায়নের প্রতিশ্রুতি দেয়, যা স্থানীয় পর্যায়ে সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ অঙ্কের ঋণ প্রতিশ্রুতি ছিল। 

এছাড়া, ২০২২ জাপান অর্থবছরে জাইকা’র মোট বিতরণের পরিমাণ ছিল ২৬১ বিলিয়ন জাপানি ইয়েন, যা এর পূর্ববর্তী, অর্থাৎ ২০২১ অর্থবছরের ২৬৪ বিলিয়ন জাপানি ইয়েনের রেকর্ডের চেয়ে সামান্য কম। ২০২২ অর্থবছরে জাইকা’র এই রেকর্ড পরিমাণ সহযোগিতাকে বর্তমানে দেশের বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলোর নিরবচ্ছিন্ন অগ্রগতির পেছনে অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

ট্যাগ: উন্নয়ন
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
close