আফতাবনগরে খালে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২৯ মে ২০২৩, ১১:৫৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮ AM

© সংগৃহীত

রাজধানীর আফতাবনগরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তামজিদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তামজিদ রাজধানীর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল। তামজিদের গ্রামের বাড়ি টাঙ্গাইল। শান্তিবাগের গোলবাগে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

তাকে উদ্ধার করে নিয়ে আসা বন্ধু ছাহিল ও শাহিদ বলেন, আমরা চার বন্ধু তামজিদ, ছাহিল, সাহিদ ও ধ্রুবসহ আফতাবনগরের চায়না প্রজেক্টের পাশে গোসল করতে যাই। আমরা এখানে প্রায়ই গোসল করতে আসি। আমরা তিন বন্ধু পানিতে সাঁতার কাটতে নেমেছিলাম। ধ্রুব আমাদের মোবাইল ও সাইকেল পাহারা দিচ্ছিল। আমরা তিনজন এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য সাঁতার শুরু করি। দুই বন্ধু (ছাহিল ও শাহিদ) সাঁতার কেটে অপর প্রান্তে এলেও পেছন থেকে তামজিদকে দেখতে পাইনি। পরে পাঁচ থেকে ছয় মিনিট পর আমরা তাকে পানিতে খুঁজে পাই। দ্রুত তামজিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। ঢাকা মেডিকেলে ও ঘটনাস্থলে দুটি টিম পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার দুই বন্ধু ছাহিল ও শাহিদকে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে বলে জানতে পেরেছি।

বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬