চলন্ত ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বাঁচলেন শিক্ষার্থী

২৪ মে ২০২৩, ০৬:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM

© সংগৃহীত

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন এক শিক্ষার্থী। আজ বুধবার (২৪ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া এক ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

ওই ভিডিওতে দেখা যায়, ব্যাগ কাঁধে একজন শিক্ষার্থী দুই রেললাইনের মাঝে আটকা পড়ে শুয়ে আছে। আর রেললাইনের উপর দিয়ে যাচ্ছে মালবাহী মিটারগেজ ট্রেন। বাইরে থেকে লোকজন ওই শিক্ষার্থীকে নির্দেশনা দিচ্ছেন- একটুও না নড়তে। মাথা না উঁচু করতে। এভাবে মিনিট দেড়ের পর ট্রেন থামলে সেখান থেকে সে বেরিয়ে আসে।

জানা যায়, ওই শিক্ষার্থী তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় ধাক্কা খেয়ে সে রেললাইনে পড়ে যায়। তখনই দেখতে পায় একটি মালবাহী ট্রেন ওই লাইন দিয়ে আসছে। পরে সে রেললাইনের মাঝে শুয়ে পড়ে। লাইনের মাঝামাঝি থাকায় কোন বিপদ হয়নি। তবে ট্রেন থামার পর তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনেন স্থানীয়রা।

ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, আমরা ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে বিষয়টি দেখেছি। ওই শিক্ষার্থী সম্পর্কে কোনো কিছু জানতে পারিনি। জানার পর বিস্তারিত বলতে পারবো।

৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আগের রাতে ভোটগ্রহণকারী ৯ কর্মকর্তা …
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
  • ২৯ অক্টোবর ২০২৬
আজ যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৯ অক্টোবর ২০২৬
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬