প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বিএনপি নেতার, নিন্দা যুক্তরাষ্ট্রের

২৩ মে ২০২৩, ০৭:০২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM

© সংগৃহীত

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহীর এক স্থানীয় বিএনপি নেতা ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৩ মে) ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ বলেন, তারা যে কোনও ধরনের উত্তেজক ভাষা ব্যবহার, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে। 

সহিংসতা উসকে দেওয়ার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এই হুমকির  বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার পর, মার্কিন দূতাবাসের এ মন্তব্যটি এলো। 

ম্যাকিনটোশ আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের  বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রয়াসকে সমর্থন করতে অঙ্গীকারাবদ্ধ। রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক নীতি-আদর্শের প্রতি শ্রদ্ধা যে কোনও সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যক।

উল্লেখ্য, ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে বিএনপির ওই নেতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘হত্যার হুমকি’ দেন। ওই সমাবেশে চাঁদ বলেন, আমরা আর ২৭ বা ১০ দফা দাবি করব না, এখন একটাই দফা-  শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর দফা।

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল মাছ
  • ৩০ মার্চ ২০২৬
বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার আপলোড করার সময় বাড়…
  • ৩০ মার্চ ২০২৬
বিএসআরএম গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
হঠাৎ কর্মী ছাঁটাইয়ের পিছনে 'এআইকে' দুষছেন টেক সিইওরা, কিন্…
  • ৩০ মার্চ ২০২৬
কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence