ক্লাস নিচ্ছিলেন মা, বালতির পানিতে ডুবে সন্তানের মৃত্যু

২২ মে ২০২৩, ০২:৩৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নওগাঁর মহাদেবপুরে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার নাটশাল গ্রামের জামিলাতুন নেছা ইসলামিয়া মহিলা কওমি এতিমখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ওয়াসিফা খাতুন। ওয়াসিফা জয়নাল আবেদীন ও মাইমুনা খাতুনের মেয়ে। তারা দুইজনই ওই মাদ্রাসাদ শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা মাদ্রাসার শিক্ষিকা মাইমুনা ওয়াসিফাকে পাশে রেখে ক্লাস নিচ্ছিলেন। এ সময় শিশুটি খেলতে খেলতে বাথরুমে গিয়ে বালতির পানিতে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন ওয়াসিফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬