গাজীপুরে সিটি নির্বাচনী প্রচারণায় নায়ক-নায়িকারা

২২ মে ২০২৩, ০৮:২০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
গাজিপুরে নির্বাচনী প্রচারণায় একঝাঁক তারকা

গাজিপুরে নির্বাচনী প্রচারণায় একঝাঁক তারকা © সংগৃহীত

আর দিন কয়েক পরেই গাজীপুর সিটি নির্বাচন। এবার নির্বাচনী প্রচারণায় অভিনেতা ফেরদৌসকে আবার দেখা গেল। নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরে সর্বদলীয় প্রচারণা তুঙ্গে। এই জমজমাট প্রচারে নৌকা প্রার্থীর সমর্থনে ভোটারদের কাছে ভোট চেয়েছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। 

রোববার (২১ মে) বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের হয়ে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ভোট চান জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, সাইমন সাদিক।

সর্বশেষ ভারতের লোকসভা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নির্বাচনী আচরণবিধি মডেল কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন অভিনেতা ফেরদৌস। সে সময় ভিসা বাতিল, কালো তালিকাভুক্ত এবং ভারত ত্যাগেও বাধ্য হন তিনি। দেশটির পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচারণায় অংশ নিয়েছিলেন।

এরপর ফেরদৌসকে আর সেভাবে নির্বাচনী প্রচারণায় দেখা না গেলেও রবিবার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের মাঠে দেখা গেল। ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন সাইমন সাদিক। সেখানে রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুণ, মাহিয়া মাহি ও অভিনেত্রী সোহানা সাবা, উর্মিলা শ্রাবন্তী কর, জেসমিন ছাড়াও ফেরদৌসের উজ্জ্বল উপস্থিতি ছিল।

আরও পড়ুন: নৌকার নির্বাচনী প্রচারণায় নায়িকা মাহি

তারা সবাই গাজীপুরের টঙ্গী এলাকা থেকে প্রচার শুরু করেন। পথে ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস ও কোনাবাড়ি এলাকায় প্রচারে অংশ নেন।

আগামী বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন।  এর আগে শেষবারের জোরালো প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহর পক্ষে একঝাঁক তারকা প্রচারণা অংশ নিয়ে গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচনকে আলোকিত করলেন। বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রচারণা।

ট্যাগ: জাতীয়
নদী থেকে একদিন পর উদ্ধার, যেভাবে পরিচয় মেলে বিমানবাহিনীর তা…
  • ২৯ অক্টোবর ২০২৬
১৫০০ টাকায় বিক্রি হওয়া প্রশ্ন ফাঁসের তদন্তে বেরিয়ে এলো থলের…
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফ…
  • ২৯ অক্টোবর ২০২৬
সেঞ্চুরিতে রেকর্ড, এখন তামিমের পরই সাদমান
  • ২৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৯ অক্টোবর ২০২৬
সুদানে বাজারে ড্রোন হামলা, নিহত শতাধিক
  • ২৯ অক্টোবর ২০২৬