আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

২১ মে ২০২৩, ১১:৫৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা © সংগৃহীত

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাংলাদেশ (আইএসপিবি) অতিরিক্ত অপারেশন চার্জ প্রত্যাহারের দাবিতে ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ রোববার (২১ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারনেট, ডেটাসহ সেবাদানকারী সব আইএসপি প্রতিষ্ঠানের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

আইএসপিএবির প্রধান নির্বাহী মেজর (অব) মো. এনামুল হকের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকায় স্থানীয় ইন্টারনেট সেবা পরিচালনার ক্ষেত্রে ক্যাবল টিভি অপারেটর প্রতিষ্ঠান ‘বাম্বেল-বি’ চলতি মাস থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য মাসিক পপ অপারেশন সার্ভিস চার্জ নামে বাড়তি ‘চাঁদা’ দাবি করছে।

আবাসিক এলাকার অপারেশন চার্জ ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা এবং করপোরেট গ্রাহক সংযোগের ক্ষেত্রে ৬০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা নির্ধারণ করেছে। বর্ধিত চাঁদা সংক্রান্ত বাম্বেল-বি’র চিঠিটি আইএসপি প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ৪৪তম জন্মদিন আজ

এ বিষয়ে গত ১৮ মে আইএসপি অ্যাসোসিয়েশনের সভাকক্ষে উক্ত এলাকায় সেবা দেয়া আইএসপি প্রতিষ্ঠানসমূহের কর্ণধার ও নির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।  

ট্যাগ: জাতীয়
নদী থেকে একদিন পর উদ্ধার, যেভাবে পরিচয় মেলে বিমানবাহিনীর তা…
  • ২৯ অক্টোবর ২০২৬
১৫০০ টাকায় বিক্রি হওয়া প্রশ্ন ফাঁসের তদন্তে বেরিয়ে এলো থলের…
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফ…
  • ২৯ অক্টোবর ২০২৬
সেঞ্চুরিতে রেকর্ড, এখন তামিমের পরই সাদমান
  • ২৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৯ অক্টোবর ২০২৬
সুদানে বাজারে ড্রোন হামলা, নিহত শতাধিক
  • ২৯ অক্টোবর ২০২৬