নৌকার নির্বাচনী প্রচারণায় নায়িকা মাহি

২১ মে ২০২৩, ০৮:৩৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
নৌকার নির্বাচনী প্রচারণায় নায়িকা মাহি

নৌকার নির্বাচনী প্রচারণায় নায়িকা মাহি © সংগৃহীত

ঢাকাই সিনেমার খ্যাতনামা নায়িকা মাহিয়া মাহি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আজমত উল্লা খানের নির্বাচনী প্রচারণায় নেমেছেন। এসময় মাহিকে দেখতে ভিড় জমান অনেকে। তার সঙ্গে কুশল বিনিময় করতে ও সেলফি তুলতে দেখা যায় অনেককে।

শনিবার (২০ মে) তিনি গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার আশপাশের ভোটারদের কাছে নৌকার প্রতীকের প্রার্থী অ্যাড আজমত উল্লার জন্য ভোট চান ও লিফলেট বিতরণ করেন তিনি। মাহির স্বামী রকিব সরকার তার সাথে ছিলেন।

নির্বাচনী প্রচারের সময় মাহি বলেন, আমাদের দেশে যে উন্নয়ন আর গাজীপুরের যে উন্নয়ন তা কিন্তু প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিজের করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে বিভিন্ন ধরনের রাস্তা করেছেন নানা উন্নয়ন করেছেন। অনেক সুন্দর সুন্দর উন্নয়ন তিনি এই গাজীপুরে করেছেন।

এই উন্নয়নটা অব্যাহত রাখতে অ্যাড. আজমত খানকে নির্বাচনে বিজয়ী করতে হবে। আশা করছি তিনি অনেক ভোটের ব্যবধানে জিতবেন।

তিনি বলেন, সাধারণ জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করেন। তিনি আজমত উল্লাকে নৌকা প্রতীক দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্য। তার দেওয়া সিদ্ধান্ত গাজীপুরবাসী মেনে নিয়েছেন। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সবাই আজমত উল্লা খানকে ভোট দেবেন।

ট্যাগ: জাতীয়
ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্য…
  • ২৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের এক বিষয়ের পরীক্…
  • ২৯ অক্টোবর ২০২৬
নদী থেকে একদিন পর উদ্ধার, যেভাবে পরিচয় মেলে বিমানবাহিনীর তা…
  • ২৯ অক্টোবর ২০২৬
১৫০০ টাকায় বিক্রি হওয়া প্রশ্ন ফাঁসের তদন্তে বেরিয়ে এলো থলের…
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফ…
  • ২৯ অক্টোবর ২০২৬
সেঞ্চুরিতে রেকর্ড, এখন তামিমের পরই সাদমান
  • ২৯ অক্টোবর ২০২৬