চবির ভর্তি পরীক্ষা শেষে বাড়িতে ফেরা হল না সিয়ামের

২০ মে ২০২৩, ১০:১৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে বাড়িতে ফেরা হল না সিয়াম আহমেদের (১৮)। শুক্রবার (১৯ মে) রাতে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় সে।

চুয়াডাঙ্গা জেলার বেগমপুর পাড়ার আব্দুর রহিমের ছেলে সিয়াম। চবির ‘বি ‘ইউনিটের পরীক্ষার্থী ছিল সিয়াম। চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদ্রাসা থেকে ২০২২ সালে আলিম পরীক্ষা দিয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম আহমেদ পরীক্ষা শেষে চট্টগ্রাম থেকে বাড়িতে ফেরার পথে গতকাল রাত আনুমানিক ৯ টায় মাগুরার পাশে হাট-গোপালপুর থেকে গোল্ডেন লাইন বাসে করে বাড়িতে ফিরছিলেন। এসময় ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে ঝিনাইদহ সরকারি হাসপাতালে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে হস্তান্তর করেন। মেডিকেলে নেওয়ার পথে ফরিদপুর জেলার ভাঙ্গা বাজারে যাওয়ার পথে আনুমানিক রাত সাড়ে ৩ টায় মারা যায় সিয়াম।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence