রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

২০ মে ২০২৩, ০৮:২১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© সংগৃহীত

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২০ মে) সন্ধ্যা ৭টার পর সরকারি বাসভবন গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ অনুষ্ঠানের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতে গেলেন।

এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ফাস্ট লেডি ড. রেবেকা সুলতানা বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাতের সময়ে তাঁর রচিত ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ শীর্ষক বইটি উপহার দেন।

এর আগে, গত ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ফের সতর্ক করল তুরস্ক
  • ০৮ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে স্ত্রীকে স্বামীর বেধড়ক মারধরের ভাইরাল ভিডিওটি প…
  • ০৮ মার্চ ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নিশাত, সাধ…
  • ০৮ মার্চ ২০২৬
ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পণ্ড ইফতা…
  • ০৮ মার্চ ২০২৬
চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ০৮ মার্চ ২০২৬
চাঁদা না দেওয়ায় কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • ০৮ মার্চ ২০২৬