রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান হাসপাতালে

২০ মে ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© সংগৃহীত

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদাভাই) শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২০ মে) সকাল সাড়ে ১১টায় ঢামেক হাসপাতালের ভিভিআইপি কেবিনে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। 

তিনি বলেন, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন সিরাজুল আলম খান। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে আবারও আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালের ভিভিআইপি কেবিনে চিকিৎসাধীন। ঢামেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হামিদ টাবুলর তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। আমি নিয়মিত তার শারীরিক পরিস্থিতির খোঁজ নিচ্ছি।

জাসদের (আ স ম রব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন-সংগ্রাম পরিচালনায় তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে ষাটের দশকের প্রথমার্ধে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয়।

পরে ছাত্র-তরুণদের আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা। বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্রনেতারা। সিরাজুল আলম খান কখনো জনসম্মুখে আসতেন না এবং বক্তব্য-বিবৃতি দিতেন না। আড়ালে থেকে তৎপরতা চালাতেন বলে বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিতি পান তিনি।

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্য…
  • ২৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের এক বিষয়ের পরীক্…
  • ২৯ অক্টোবর ২০২৬
নদী থেকে একদিন পর উদ্ধার, যেভাবে পরিচয় মেলে বিমানবাহিনীর তা…
  • ২৯ অক্টোবর ২০২৬
১৫০০ টাকায় বিক্রি হওয়া প্রশ্ন ফাঁসের তদন্তে বেরিয়ে এলো থলের…
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফ…
  • ২৯ অক্টোবর ২০২৬
সেঞ্চুরিতে রেকর্ড, এখন তামিমের পরই সাদমান
  • ২৯ অক্টোবর ২০২৬