গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল ট্রেন

২০ মে ২০২৩, ০৮:৪৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল ট্রেন

গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল ট্রেন © সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

শনিবার (২০ মে) শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ভোর ৫টায় কমলগঞ্জের লাউয়াছড়া বনে এ ঘটনা ঘটে।

লাউয়াছড়া বনে লাইনচ্যুত হয়ে পড়ে আছে ট্রেনের বগি

স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে রেল লাইনের ওপর হেলে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

তিনি আরও বলেন, রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে রেললাইনেরর উপর গাছ হেলে পড়েছিল। ট্রেন সঙ্গে গাছের ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করেছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।

ছবি : সংগৃহীত

তবে বনাঞ্চল এবং উঁচু যায়গা হওয়ায় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।  

ট্যাগ: জাতীয়
ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্য…
  • ২৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের এক বিষয়ের পরীক্…
  • ২৯ অক্টোবর ২০২৬
নদী থেকে একদিন পর উদ্ধার, যেভাবে পরিচয় মেলে বিমানবাহিনীর তা…
  • ২৯ অক্টোবর ২০২৬
১৫০০ টাকায় বিক্রি হওয়া প্রশ্ন ফাঁসের তদন্তে বেরিয়ে এলো থলের…
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফ…
  • ২৯ অক্টোবর ২০২৬
সেঞ্চুরিতে রেকর্ড, এখন তামিমের পরই সাদমান
  • ২৯ অক্টোবর ২০২৬